প্রান্তিক জনপদ
বাংলা নিউজ • বিশ্লেষণ • সংস্কৃতি

সংবাদ শিরোনাম

recent

দুই শ্রেণিকক্ষ নির্মাণে অবদান, ছদকায়ে জারিয়ার দৃষ্টান্ত



দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

দোয়ারাবাজারের দারুল হেরা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে লন্ডনপ্রবাসী তিনজন শিক্ষানুরাগীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুইজন মাদ্রাসার জন্য দুটি শ্রেণিকক্ষ নির্মাণ করেছেন, পিতামাতার রুহের মাগফেরাতের উদ্দেশ্যে। এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে ছদকায়ে জারিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবর্ধিতরা হলেন—দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও  ইউনিয়নের আফছর নগরের মরহুম সাজিদুর রহমান ( লালু) মাস্টারের পুত্র আবতার রহমান ইকবাল ও সরদার পুরের মরহুম আফিজ আলীর পুত্র, মাদ্রাসার ২০০০ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থী আলী আহমেদ মাসুদ। তাঁদের সঙ্গে ছিলেন ছাতকের লন্ডনপ্রবাসী বশির আহমেদ।

মঙ্গলবার (২৪ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি মাওলানা এম.কে.এম. ফরিদ উদ্দিন। সভাপতিত্ব করেন সুপার মাওলানা রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মাস্টার কামাল উদ্দিন।

বক্তারা বলেন, “প্রবাসীদের এই অবদান শুধু ভবন নির্মাণ নয়, বরং দ্বীনি শিক্ষার বিস্তারে এক মহৎ দৃষ্টান্ত। তাঁদের পদাঙ্ক অনুসরণে আরও প্রবাসীরা এগিয়ে আসবেন বলে আমরা আশা করি।

কোন মন্তব্য নেই:

© ২০২০ প্রান্তিক জনপদ। সর্বস্বত্ব সংরক্ষিত।
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.