দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)থেকে মোহাম্মদ কামাল :
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া ও উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া শিক্ষক, নতুন কুঁড়িতে নিবন্ধনকৃত শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা সম্ভব হবে। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে এমন ক্রীড়াবিদ তৈরি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই: