সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান

 


দোয়ারাবাজারে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান

৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএমডির দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা প্রশাসন দোয়ারাবাজার, দোয়ারাবাজার থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা মোট ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা পাথর পরবর্তী সময়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) কর্তৃক নিয়ম অনুযায়ী নিলাম করা হবে।

অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দোয়ারাবাজারে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান Reviewed by প্রান্তিক জনপদ on 9/17/2026 04:26:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.