সংবাদ শিরোনাম

recent

সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা




সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আগামী ২২ আগস্টের আসন্ন জেলা সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আলেমেদ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মো. তোফায়েল আহমদ খান।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ও বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মো. ময়নুল হক।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আতিকুল হক।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও ফোরামের নেতৃবৃন্দ আসন্ন জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং সম্মেলনকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে কাপনা জালালিয়া দাখিল মাদরাসার সুপার পীর মো. আব্দুল লতিফ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক মিডিয়া কাভারেজ প্রদান করেন কাপনা জালালিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান।

সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা Reviewed by প্রান্তিক জনপদ on 8/08/2026 04:46:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.