সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে কন্যা শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত



দোয়ারাবাজারে কন্যা শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: কন্যা শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) "কন্যা শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতার বিরুদ্ধে মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর-এর সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।

সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মালা, পুলিশ পরিদর্শক জানু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, প্রকল্প কর্মকর্তা লুৎফুর রহমান এবং অপরাজেয় বাংলার উপজেলা কো-অর্ডিনেটর আজমল প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশু ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তারা কন্যা শিশু ও নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপিং হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


দোয়ারাবাজারে কন্যা শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 7/07/2026 11:23:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.