সংবাদ শিরোনাম

recent

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক


নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডের নিউ হোটেল লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) এবং সাদিয়া বেগম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে হোটেলের ২ জন শেয়ারহোল্ডার, ১ জন ম্যানেজার, ১ জন সহকারী ম্যানেজার, ২ জন খদ্দের এবং ৩ জন নারী রয়েছেন। হোটেল ম্যানেজার, সহকারী ম্যানেজার ও কর্মচারীদের বাইরে আটক হওয়া ৩ জন পুরুষ এবং ৩ জন নারী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার ও বক্তারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: Sylhet Metropolitan Police 

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক Reviewed by প্রান্তিক জনপদ on 6/03/2026 12:17:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.