দোয়ারাবাজারে গরু ধান খাওয়ার প্রতিবাদ করায় জমির মালিক খুন, আটক ১
দোয়ারাবাজা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়া নিষেধ করায়, জহুর আলী (৫৫) নামের এক কৃষকে নির্মমভাবে খুন করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় লাভলী বেগম নামে এক মহিলাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১১টার দিকে সুঁড়িগাঁও গ্রামের মৃত হযরত আলীর পুত্র জহুর আলী (৫৫) তার জমিতে গরু দিয়ে ধান খাওয়াতে নিষেধ করায় একই গ্রামের প্রতিপক্ষ কফিল উদ্দিন মাস্টারের পুত্র উজ্জল ও ফয়সাল আহমদের সাথে বাকবিতন্ডা হয়। নিহতের জমি প্রতিপক্ষের বাড়ির সন্নিকটে হওয়ায় প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ ভাবে আক্রমণ করে এবং রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম বলেছেন, এ ঘটনায় ভিকটিমের প্রতিপক্ষের এক মহিলাকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/02/2026 12:23:00 AM
Rating:


No comments: