সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে রুকন শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত



দোয়ারাবাজার (সুনামগঞ্জ)থেকে মোহাম্মদ কামাল উদ্দিন :

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলা সদরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালায় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও রুকনবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আখেরাতে সফলতাই প্রকৃত সফলতা। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চেয়ে পরকালের স্থায়ী জীবনের প্রস্তুতিই একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত। ইসলামী আন্দোলনের কর্মীদের এই লক্ষ্য সামনে রেখে আত্মশুদ্ধি, তাকওয়া ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি দারসুল কুরআন পেশ করে কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. হারিস মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. খলিলুর রহমান, মো. দিলোয়ার হোসেন, অধ্যাপক জাহারুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালায় বক্তারা সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা রুকনদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।




দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে রুকন শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 4/11/2026 08:41:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.