সংবাদ শিরোনাম

recent

সিরাতুল মুস্তাকিমের পথে চলার আহ্বান জানালেন বিভাগীয় কমিশনার।


জনপদ ডেস্ক :

সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে সিরাতুল মুস্তাকিম বা সৎ ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। বিগত সময়ে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন,ওই অধ্যায় শেষ। এখন থেকে কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না। আমরা সরকার থেকে যে বেতন পাই, সেই অর্থ দিয়েই সৎভাবে জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। এতে করে সাধারণ জনগণ সঠিক ও নির্ভরযোগ্য সেবা পাবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে একজন মৃত ব্যক্তিকে নিয়েও ব্যবসা করা হয়েছে। তার নাম ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সরকার থেকে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। ভবিষ্যতে এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সিরাতুল মুস্তাকিমের পথে চলার আহ্বান জানালেন বিভাগীয় কমিশনার। Reviewed by প্রান্তিক জনপদ on 3/15/2026 07:20:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.