সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিতম মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোয়ারাবাজার উপজেলা ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা মাওলানা জিয়া উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান। তিনি বলেন, “মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি হবে কুরআন-হাদিস শিক্ষা, ইসলামী সংস্কৃতি চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি প্রাণকেন্দ্র। এখান থেকে সমাজে দ্বীনদারি, শালীনতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে।” তিনি মসজিদের পাঠাগার, ইমাম প্রশিক্ষণ, শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।



বিশেষ অতিথির বক্তব্যে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খান বলেন, “মসজিদ মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমাতে মসজিদ কার্যকর ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের দোয়ারাবাজার উপজেলা আমির মাওলানা হোসাইন আহমদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কুলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র সরকারের একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে নিয়মিত ইবাদতের পাশাপাশি ইসলামী সংস্কৃতি চর্চা, পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে পরামর্শ, ধর্মীয় সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিতম মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন Reviewed by প্রান্তিক জনপদ on 1/30/2026 07:15:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.